ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্ট্যাব্যাপী মানববন্ধন বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি মাওলানা খাইরুল আমিন হোসেন ছগির, সদস্য মোঃ ফয়সাল আহম্মদ, মোঃ সিরাজুল ইসলাম রনি সিকদার, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমুখ। মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সাগর–রুনি হত্যাকান্ডসহ দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।

মানববন্ধনে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম বলেন, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, নাহলে ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারে। তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা চালু করতে হবে, কেননা সাংবাদিকতা একটি ঝুঁকি পেশা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram