

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে গরীব অসহায় দুস্থ চক্ষু রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরির আয়োজনে রবিবার সকালে ক্লাব প্রাঙ্গনে এর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এসময় পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পাবলিক ক্লাব ও লাইব্রেরির সভাপতি মুরাদ ইমাম কবির, সাধারণ সম্পাদক আরমান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন এর একটি মেডিকেল টিম বিভিন্ন এলাকা থেকে আসা ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেন।
সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই চক্ষু শিবির। এসময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে তাদের ঔষধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করে তাদেরকে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের কাছে তাদের চোখ দেখাতে পেরে এবং ঔষধ ও চশমা পেয়ে খুশি সেবা নিতে আসা চক্ষু রোগীরা।
