ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2025

আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাতো, এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সঙ্গে কাজ করতো, এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না। পুলিশ এখনও ভীত।

শনিবার (৯ আগস্ট) সকালে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত পাঁচ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, একে আমি ডিফেন্ড করছি না।

কিন্তু পুলিশ এখনো ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজড পুলিশকে দিয়ে যদি আগের মতো পুলিশিং করতে চান সেটি সম্ভব হবে না।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জিএমপি কমিশনার বলেন, আমরা কাজ করছি। ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন প্লিজ।

তিনি বলেন, আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি কিন্তু ডিটেকশন (শনাক্ত) করেছি। অপরাধ ঠেকাতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের কাছে আমি একটিমাত্র অনুরোধ করব— আপনারা পুলিশকে আবারো কাজ করার সুযোগ করে দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram