ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

গাজীপুরে দুধে ধোয়া বিএনপি অফিস, ফ্যাসিবাদের ছায়া ‘শুদ্ধি অভিযানে’ প্রতিহত

গাজীপুর প্রতিনিধি: রাজনীতির মাঠে যখন উত্তেজনা তুঙ্গে, তখন গাজীপুরের কালিয়াকৈরে ঘটে গেল এক অভিনব ‘শুদ্ধি অভিযান’। রাজনৈতিক বিশ্বাসের ‘অপবিত্রতা’ দূর করতে এক মণ তরল দুধে ধুয়ে দেয়া হলো বিএনপি কার্যালয়। এমন দৃশ্য নজিরবিহীন তো বটেই—উত্তপ্ত সামাজিক মাধ্যমে এই ঘটনা এখন ভাইরাল।

ঘটনার কেন্দ্রবিন্দু ছিল কালিয়াকৈর উপজেলা বিএনপির পার্টি অফিস। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে দুধ ঢেলে পরিষ্কার করা হয় পুরো অফিস চত্বর। ভিডিও ধারণ করে মুহূর্তেই তা ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। জোরালো প্রতিক্রিয়া পড়ে রাজনৈতিক অঙ্গনে।

ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একাংশ (ইশরাকপন্থী) আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। তারা বলছেন, এটা শুধুই 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ' নয়—এটা ছিল গণঅভ্যুত্থানের চেতনাকে অপমান করার সামিল।

এই ঘটনার প্রতিবাদে "ফ্যাসিবাদের দোসরদের প্রবেশে কলুষিত" কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে দুধ দিয়ে ধুয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, "ঐতিহাসিক অভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই প্রতীকী কর্মসূচি। আওয়ামী লীগের এজেন্টরা পার্টি অফিসে ঢুকে যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই এক মণ দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করেছি। এটাই ছিল আমাদের বার্তা—এই অফিস আর কখনো ফ্যাসিবাদের আস্তানা হতে পারে না।”

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদল ও যুবদলের কর্মীরা বক্তৃতা দিচ্ছেন আর দুধ ভর্তি বালতিতে করে কার্যালয়ের বারান্দা ও প্রবেশপথ ধুয়ে দিচ্ছেন। কেউ কেউ একে বলছেন "আবেগ ও প্রতিবাদের এক অনন্য রূপ", আবার কেউ কেউ বিষয়টিকে অতিনাটকীয় বলেও সমালোচনা করেছেন।

এ বিষয়ে মতামত দিয়েছেন গাজীপুর কালিয়াকৈরের কৃতি সন্তান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিএনপি একটি আদর্শিক দল। গণঅভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতির দিনে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় কার্যালয় হলো আমাদের সংগ্রামের প্রাণকেন্দ্র—এটি রক্ষা করা যেমন দায়িত্ব, তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন। আমি তরুণদের উদ্দীপনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই, তবে সবকিছু যেন দলীয় শৃঙ্খলার মধ্যে থেকেই হয়। বিএনপি কখনোই ফ্যাসিবাদের দোসরদের স্থান দেবে না।

তার এই বক্তব্য এলাকায় প্রশংসিত হয়েছে এবং অনেকেই এটিকে একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার ভারসাম্যপূর্ণ অভিব্যক্তি হিসেবে দেখছেন।

রাজনীতিতে প্রতীকী প্রতিবাদ নতুন কিছু নয়। কিন্তু পার্টি অফিস দুধে ধোয়ার মতো এমন অভিনব উদ্যোগ দীর্ঘদিন মনে থাকবে—গাজীপুরের রাজনীতিতে যেমন, তেমনি সামাজিক মাধ্যমে 'ভাইরাল রাজনীতি’র তালিকায়ও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram