

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ‘স্তন্যপানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়তা ব্যবস্থা তৈরী করুন’ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ পালন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এসএমসি-সিএমপি প্রকল্পের অর্থায়নে সীমান্তিকের বাস্তবায়নে রাজনগর সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অসিম কুমার বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন সীমান্তিকের জেলা দলনেতা মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার সুমি দাস, এএও রাজন আহম্মদ, প্যারামেডিক লিমা আকতারসহ সীমান্তিকের কমিউনিটি মোবিলাইজার এবং গোল্ড স্টার মেম্বার।
বক্তরা বলেন, সন্তান জন্মের একঘন্টার মধ্যে শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে। কারণ শালদুধ হচ্ছে বাচ্চার প্রথম টিকা। বাচ্চা জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট।
পরে মা ও শিশুদের ফ্রি মেডিকেল সেবা দেয়া হয়। এ দিবসটি একযোগে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় পালন করা হয়।
