ঢাকা
logo
প্রকাশিত : August 7, 2025

সুবিপ্রবি ও টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ১২ ঘন্টার আল্টিমেটাম

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর প্রতিবাদ, নিরাপদ সড়ক ও দোষীদের অবিলম্বে গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এর আগে মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানায় তারা। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে সড়ক দুঘর্টনাকে রাষ্ট্রীয় হত্যাকান্ড দাবি করে অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করে। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি চেক করেন। পরে প্রায় আধাঘন্টা অবরোধের পর পুলিশ প্রশাসনের অনুরোধে এবং এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা অবরোধ থেকে সরে আসেন। এ রিপোর্ট লেখার সময় ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ঘটনার প্রতিবাদে মানববন্ধন করছিলেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ঘটনার ইতোমধ্যে ২৪ ঘন্টা পার হয়ে গেছে, এখনও ঘাতক বাস চালককে আটক করেনি প্রশাসন। এসময় শিক্ষার্থীরা ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের বোন মারা গিয়ে এখন কবরে, অথচ প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমাদের প্রশ্ন হচ্ছে তারা করছে টা কি? আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন না করে, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, তারা যেন তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের ফিটনেসবিহীন পরিবহনকে আটক করে মামলা দেয়। কিন্তু পুলিশ দাড়িয়ে দাড়িয়ে তামশা দেখছে। কোনো পদক্ষেপ নেয়নি। এরপর আমরা বাধ্য হয়ে নিজেরা এই সড়কের বাসগুলোর ফিটনেস ও লাইসেন্স দেখার চেষ্টা করি। কিন্তু ১০ বাসের মধ্যে ১০টা বাসেরই কাগজপত্র ঠিকঠাক ছিল না। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সড়ক নিরাপদের দাবি জানাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram