ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2025

মিরসরাইয়ে ফুটপাত দখল করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে ফুটপাত দখল করা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরবাজারের বারইয়ারহাট-রামগড় সড়ক ও ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক ও বারইয়ারহাট-রামগড় সড়কে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ফলের দোকানসহ বিভিন্ন দোকান গড়ে তোলা হয়। এছাড়া দোকানের বাইরে মালামাল রেখে ফুটপাত দখল করায় যান চলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে ৯ টি মামলায় ৯৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাজারে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে চালানোয় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমান।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, ‘জনদুর্ভোগ কমানো, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram