

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা এগারোটায় সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়।
নিহত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি ৩ ঘন্টায় চেস্টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মাগুরা থেকে সামাদসহ ৭ বন্ধু একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। বুধবার বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টে থেকে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এসময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি ও সৈকতের ক্যামেরা ম্যানরা প্রায় সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই একই স্থান থেকে সামাদের মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া ফায়ার সার্ভিসে লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
