ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2025

বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিল্টন গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার ৫ নম্বর আসামি মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বাগান বাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন।

তিনি জানান, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টনকে আজ বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ৩১ জুলাই সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মো. লিটন শিকদার ওরফে লিটুকে হত্যার পাশাপাশি তার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও তার মা, বোন ও ভাই কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেছিলেন নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।

নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করেন হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টন। তারপর অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদিসহ তার মা ভাইদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram