ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৮
logo
প্রকাশিত : আগস্ট ৬, ২০২৫

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ জন। বুধবার দুপুরে পৌঁনে একটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পর বাস চালক পালিয়েছে। দুর্ঘটনার পর বাহাদুরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তী (১৮), তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। এছাড়া শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০) নামের আরও একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস (নম্বর সিলেট ব-১১-০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ বাধে। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন। আহত যাত্রীরা নাম সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ঐশী রানী পাল (১৮), তিনি গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে। অন্যজন জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সিএনজি চালক রশিদ মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram