ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
logo
প্রকাশিত : আগস্ট ৬, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে আটঘরিয়ার ৭ জন আহত বীরদের সম্মাননা স্মারক প্রদান

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আটঘরিয়ার ৭ জন আহত বীরদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৬ আগষ্ট) সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজিত উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দেবোত্তর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটঘরিয়া উপজেলা সাবেক প্রতিনিধি মঞ্জরুল ইসলাম বাপ্পি। আহত বীরদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে জান্নাত তামান্না।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের আহত বীর কেএম আতিক হাসান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারি, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুর মোহাম্মদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা এসএম নাজিম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জুলাই নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram