ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2025

বাবুগঞ্জে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিনা রহমান।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবির এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও স্মরণ করা হয় বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহাম্মেদ শান্ত ও রাকিব হোসাইন রাজিবসহ দেশের অন্যান্য শহীদদের।

বেগম সেলিমা রহমান এ সময় বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।”

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, কেদারপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মিল্টন, দেহেগতি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কৃষক দলের নেতা মিরাজ শরীফ, শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram