ঢাকা
logo
প্রকাশিত : August 5, 2025

প্রবল স্রোতে নদীতে ভেঙ্গে গেছে পাটুরিয়ার লঞ্চঘাট

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙ্গে পড়েছে পাটুরিয়ার লঞ্চঘাট। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা।

লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, পদ্মায় প্রবল স্রোতে কয়েকদিন ধরে লঞ্চঘাট এলাকায় লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিল। হঠাৎ আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তীব্র স্রোত আঘাত হানে লঞ্চঘাটে। এতে জেটির খুঁটির নিচের মাটি সরে যায়। একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে নদীতে। অপর জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। দুই ঘন্টা পর বিকেল ৫টার দিকে অপর জেটিও সম্পূর্ণভাবে ভেঙ্গে নদীতে পড়ে যায়। এতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। দুর্ভোগে পড়েন পারাপার হতে আসা যাত্রীরা। বাধ্য হয়ে ওইসব যাত্রীরা এখন ফেরিতে পারাপার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন, ‘ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram