

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, র্দীঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতি রেখে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র্যালিটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবুবকর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, ঘোড়াশাল পৌরসভার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিসতী, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ, পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা বাগমার, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাছেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফসহ এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

