ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৪
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

সাতক্ষীরা ডিবি পুলিশ পরিচয়ে তুলে আনা স্বামীর সন্ধানের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে তিনদিন আগে যশোর থেকে তুলে নিয়ে আসা স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাসুম বিল্লার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন (২৯)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় গত কয়েক বছর ধরে স্বামীসহ সপরিবারে আমরা যশোরে ভাড়া বাড়িতে বসবাস করে আসছি। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ১ আগস্ট বেলা ৩টার দিকে যশোর সংকরপুরে কাজ করা অবস্থায় ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে আসে। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে দুর থেকে একটি কার্ড দেখান এবং এরপরই আমার স্বামীকে বেধড়ক মারপিট করতে থাকে তারা। সেই থেকে আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না। পরে কালিগঞ্জ থানা, সাতক্ষীরা ডিবি কার্যালয়, হাসপাতাল এবং জেলখানায় খবর নিয়েছি। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

সাবিনা ইয়াসমিন বলেন, আমার স্বামী যদি অপরাধী হয়ে থাকে তাকে পুলিশ আটক করলে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর কথা কিন্তু সেখানেও নেই, আবার সাতক্ষীরার ডিবি পুলিশ জানে না তাহলে আমার স্বামীকে কারা তুলে নিয়ে গেল? আমার জানা মতে আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলো না। বর্তমান বাংলাদেশে কোন আসামিকেই এভাবে গুম করার সুযোগ নেই, তাহলে আমার স্বামীকে কারা নিয়ে গেল। গত তিনদিন ধরে তিনি কোথায় আছেন প্রশাসনের কাছে তা জানতে চান তিনি।

তিনি আরো বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার স্বামী কৃষ্ণনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন করেছিল। এটা নিয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বিরোধ ছিলো। ওই ঘটনার জেরে তাকে এভাবে তুলে নিয়ে গুম করা হল কি না সেটিও ভেবে পাচ্ছি না। আমি আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমার স্বামীই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। তিনি ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে আসা স্বামীর সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram