ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৩
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

বিএনপির নিয়ন্ত্রিত ও আ.লীগের সংশোধন হওয়া উচিত: মুফতি বশিরুল্লাহ

স্টাফ রিপোর্টার: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে দেশে এখনও একটি পক্ষ বিশৃঙ্খলা তৈরি করছে। দেশের কল্যাণে বিএনপির নিয়ন্ত্রিত ও আ.লীগের সংশোধন হওয়া উচিত। মানব জীবনে ওলামায়ে কেরামদের ত্যাগের ইতিহাস গৌরময় বলে মন্তব্য করেছেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।

তিনি বলেন, আমরা ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগে যা করছে তা দেশের জনগণ মেনে নিচ্ছে না। যদি ক্ষমতায় আসার পর এমনই করেন তাহলে বিএনপিকেও এ দেশের জনগণ ছাড় দিবে না।

মুফতি বশিরুল্লাহ বলেন, বাংলাদের ইতিহাসে প্রতিটি আন্দোলন সংগ্রামে আলেম সমাজের ভূমিকা ছিল দৃশ্যমান, বিপ্লবী কাফেলায় শহীদী আলেমগণ ইতিহাসের পাতায় মহাকাশের তারকার মত ঝলমল করছে। ফরায়েজি আন্দোলন থেকে শুরু করে ২৪ এর গণবিপ্লবে এই দেশের আলেমগণ জীবনবাজি রেখে আন্দোলন করেছে।

মুফতি বশিরুল্লাহ বলেন, ২৪ এর জুলাইয়ে আমারদের ৮৪ জন সম্মানিত হাফেজ-এ-কোরআন ও আলেমদেরকে খুনি হাসিনার সরকার গুলি করে হত্যা করেছে। তারা আজ আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুলিয়াত হয়েছেন। যেসকল শহীদরা আমাদের তিমির প্রহর ভেদ করে একটি আলোকিত প্রহর উপহার দিয়েছিল। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মাহুতির কথা আমরা আমৃত্যু স্মরণ করবো।

হেফাজতে ইসলাম দাউদকান্দি শাখার আয়োজনে সোমবার (৪ আগষ্ট) বিকালে ২৪ এর জুলাই-অভ্যুত্থানে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনায় বিশ্বরোড মডেল মসজিদের অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হেফাজতে ইসালাম দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসালামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সামছুল ইসলাম জিলানী, উপজেলা হেফাজতে ইসলামমের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ফয়েজী, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামে আমীর মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী, দাউদকান্দি পৌর হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক এইচএম শরিফুজ্জামান, কুমিল্লা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, খেলাফত মজলিস এর নেতা মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, পৌর যুববিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক তৌফিক রুবেল, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram