ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৪
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

সাতকানিয়ায় ইভটিজিং রোধে ইউএনও'র অভিযান, ৩ জনকে জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইভটিজিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) বিকেলে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

বিকেল ৪টার দিকে ছমদিয়া পুকুরপাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে অভিযান চালানো হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে আটক করে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অকারণে ঘোরাফেরা না করার জন্য সতর্ক করা হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। যেখানে ইভটিজিং হবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীরা যেন নিশ্চিন্তে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।”

অভিযান শেষে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানান। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram