ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৪
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

নড়াইলে মার্চ ফর জাস্টিস

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে জুলাই-আগস্ট “র্মাচ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আয়োজনে সোমবার (৪ জুলাই) দুপুরে জেলা জজ আদালত চত্বরে এ র্কমসুচি পালিত হয়।

জেলা আইনজীবী সমিতি ভবন চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে জেলা জজ আদালত চত্বরে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন ও মূখ্য সমন্বয়কের ভূমিকা পালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞ পিপি এসএম আব্দুল হক।

নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সভাপতি এ্যাডভোকেট আজিজুল ইসলাম’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিজ্ঞ পিপি এ্যাড. এস এম আব্দুল হক, বিজ্ঞ জিপি এ্যাডভোকেট গোলাম মোহম্মদ, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, এ্যাডভোকেট আলমগীর হোসেন, এ্যাডভোকেট বাবলু মুন্সী প্রমুখ।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম, নড়াইল পৌর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ আরোও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে এ আদালতকে ব্যবহার করে রাতের ভোটের এমপি’দের বৈধতা দিয়েছে। অনেকে মজলুম নেতাদেরকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে বিএনপি’র লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। অনেকে এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। ওইসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram