ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২০
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

পঞ্চগড়ের বাংলাবান্ধা পোর্ট দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু রপ্তানি

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ থেকে কয়েক দফায় আলু নেপালে রপ্তানির পর আবারো পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে ২৩১ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

রবিবার (৩ আগস্ট) এ আলুগুলো রপ্তানি করে থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেড নামে দেশের পাঁচটি প্রতিষ্ঠান।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।

তিনি আরও জানান, রপ্তানিকৃত আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর দুপুরে এগুলো রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়। এই চালানে মোট ১১টি বাংলাদেশি ট্রাকে করে প্রতিটিতে ২১ মেট্রিক টন করে আলু পরিবহন করা হয়। ট্রাকগুলো নেপালের মোরাং বিরাটনগরের উদ্দেশ্যে যাত্রা করে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে মোট ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু এ পর্যন্ত রপ্তানি করা হয়েছে। এর আগে, গত ৩১ জুলাইও সমপরিমাণ আলু এ বন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram