ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৪
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

নবীনগর পৌর আ. লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

মো: আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসুকে ঢাকার উত্তরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল (৩/৮/২৫) রাতে তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য।

এ বিষয়ে বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন বলেন, "আমরা ফেসবুকের মাধ্যমেই চাচার গ্রেপ্তারের খবর জানতে পেরেছি। খবরটির সত্যতা জানতে চাচিকে (বোরহান উদ্দিনের স্ত্রী) বারবার কল দিয়েও তার ফোনটি বন্ধ পেয়েছি"।

ঢাকার রামপুরা থানা সূত্রে জানা যায়, রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামি হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে রামপুরা থানায় (রবিবার রাতে) হস্তান্তর করা হয়েছে। আজ (৪/৮/২৫) দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram