ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২০
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমিটি গঠনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধাগণ।

সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মুক্তিযোদ্ধাগণ বলেন, লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি কমিটি রয়েছে। কিন্তু সম্প্রতি স্বৈরাচারের দোসররা সেই কমিটিকে পাশ কাটিয়ে আরো একটি ১১ সদস্য বিশিষ্ট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি গঠন করে। যে কমিটিতে বিগত আওয়ামী ফ্যাসিস্ট দলের ফিরোজুর রহমান নান্নু ও জাতীয় পার্টির হাবিবুর রহমান বসুনিয়াসহ আওয়ামীলীগের ৯ জন রয়েছেন। যা বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী এই ফ্যাসিস্ট নামধারী মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই দুই ব্যক্তি জেলার ভুয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান।

মুক্তিযোদ্ধাগণ বলেন, জেলার কতিপয় আওয়ামীলীগ পন্থী নামধারী মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট শেখ হাসিনার গুনকৃত্তধারীর সাংগঠনিক কার্যক্রম অপতৎপরতা ও নাশকতা চালানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই জেলার মুক্তিযোদ্ধাসহ সচেতন সমাজ বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করেছে।

এই মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলার ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।

পরে স্বঘোষিত ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযুদ্ধাগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram