ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৮
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

লালপুরে সেনা অভিযানে ইয়াবাসহ দুইভাই আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

সোমবার (৪ আগস্ট) ভোররাতে উপজেলার আব্দুলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, একই এলাকার হান্নান প্রামাণিকের ছেলে রাজন ও সুমন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪২ পিস ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram