ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৪
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শাহজাহান নামে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৪ আগস্ট) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রকৌশলী শাহজাহান (৪৭) কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান হোসেন স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন আগে কাশিমপুর থেকে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। তিনি উপজেলার স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করতেন। রোববার রাতে ওই বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন তার স্ত্রী সেলভিয়া। পরে তার কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে আসে।

জানা গেছে, স্ত্রী সেলভিয়া পরকীয়ায় আসক্ত ছিল। স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে পারে তার স্বামী। এ বিষয়ে রোববার রাতেও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী বিছানায় নেই। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) জামিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram