ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৩
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

বানারীপাড়ায় সাংবাদিক এস.মিজানুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস মিজানুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বানারীপাড়া নতুন মুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, প্রগতি লেখক সংঘ এবং খেলাঘর আসরের যৌথ উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় নতুনমুখ কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বানারীপাড়া উপজেলা খেলাঘর আসরের সভাপতি মোঃ মোশারেফ হোসেন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন, নতুন মুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাজাহান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশিষ রঞ্জন ঘোষ, সাংবাদিক এসএম গোলাম মাহমুদ রিপন, প্রগতি লেখক সংঘের উপজেলা শাখার সভাপতি সাবেক শিক্ষক হরে কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি দেবাশিষ দাস , যুগ্ম সম্পাদক মোঃ কাওসার হোসেন, সদস্য মোঃ আতিকুল ইসলাম,মোঃ হাসানাত,রাসেল বখশ রূপালী ব্যাংক কর্মকর্তা শোভন ঘোষ প্রমুখ।

স্মরন সভায় প্রয়াত সাংবাদিক এস,মিজানুল ইসলামের ছোট ভাই দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মইনুল ইসলাম সবুজ, দুই বোন উপজেলার আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা ঝর্না ও জিনাত আরা লিনা বড় ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় উপস্থিত সবাই বাকরুদ্ধ ও আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক এস মিজানুল ইসলামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একমাত্র সন্তান মাশরাফি উপস্থিত ছিল।

উপজেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম স্মরণ সভার সঞ্চালনা করেন। পরে সাংবাদিক এস মিজানুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, সাংবাদিক এস মিজানুল ইসলাম গত ২৮ জুলাই সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram