ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৬
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নদীপাড়ে আতঙ্ক

উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যারাজের পানি পরিমাপক নূরুল ইসলাম।

তিনি বলেন, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। রোববার দুপুর ৩টায় পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টায় পানি বিপৎসীমার সমান ছিল এবং সকাল ৬টায় ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার নিচে ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীপাড়ের মানুষদের সতর্ক করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, পানি এভাবে বাড়তে থাকলে রাতের মধ্যেই বন্যার সৃষ্টি হতে পারে। তাই আমরা সবাইকে আগে থেকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি সকালে সামান্য কমলেও দুপুরের পর আবার বেড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram