ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৩
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের পাঁচজন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram