ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৯
logo
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৫

হাতীবান্ধায় শিক্ষার্থীদের তোপের মুখে টিটিসি কর্মকর্তার পদত্যাগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের তোপের মুখে টিটিসি অধ্যক্ষ শাহিন আক্তার পদত্যাগ করেছেন।

রবিবার (০৩ আগস্ট) সকাল উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রশিক্ষণার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষ শাহিন আক্তারকে পদত্যাগ করতে বাধ্য করে।

এর আগে, বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীর উপকরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১৮শ টাকা করে সরকার বরাদ্দ দেয়। এই টাকায় ব্যাগ, টিশার্ট, খাতা, কলম, পরিচয়পত্র দেয়ার কথা শিক্ষার্থীদের। কিন্তু অধ্যক্ষ শাহিন তা না করে নিজেই নিম্নমানের পণা ক্রয় করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। আর এতেই ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন।

শিক্ষার্থীরা জানান, টিটিসি অধ্যক্ষ শাহিন আক্তারের নানা অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। আজ আমরা মানববন্ধন ও বিক্ষোভ করি। পরে অধ্যক্ষ শাহিন পদত্যাগ করেন।

এ বিষয়ে হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) অধ্যক্ষ শাহিন আক্তার বলেন, ১৮শ টাকার মধ্যে ভ্যাট ট্যাক্স বাদ দিতে হবে। আর এখান থেকে কিছু টাকা অন্যান্য খরচের জন্য রেখে দেওয়া হয়। শিক্ষার্থীদের কারণে পদত্যাগ করতে বাধ্য হলাম।

এ বিষয় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, টিটিসি অধ্যক্ষ শাহিন আক্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে জোর করে তাকে পদত্যাগ করানোর কোন নিয়ম নেই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram