ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2025

সুনামগঞ্জে বাসের হেলপার মারধরের শিকার, সড়ক অবরোধ

একে মিলন, সুনামগঞ্জ: ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি জানাজানি হলে বিকাল তিনটা থেকে শহরের নতুন বাসস্টেশন সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। বৃষ্টিতে ভিজে অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যানজট এলাকা পাড় হতে দেখা গেছে। বিকাল তিনটা চল্লিশ মিনিটে শ্রমিকরা সেনা বাহিনী, পুলিশ, ট্রাফিক পুলিশসহ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ‘কর্মবিরতি’ চালানোর ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশন থেকে সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পসে উদ্দেশ্যে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে নামার সময় শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। এসময় বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাস শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে বিকাল ৩টা থেকে শহরের নতুন বাসস্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এ কারণে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী। শত শত যানবাহন আটকা পড়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram