ঢাকা
logo
প্রকাশিত : August 2, 2025

বাবুগঞ্জে যুব সমাজের উদ্যোগে ভেঙে যাওয়া সড়ক মেরামত, স্বস্তিতে এলাকাবাসী

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে ভেঙে যাওয়া পাকা সড়ক। শনিবার সকালে উপজেলার রহমতপুর–দোয়ারিকা পুরাতন ফেরিঘাট সড়কের মানিককাঠি নামক স্থানে ৫০০ মিটারজুড়ে ধসে যাওয়া সড়কটি পুনঃনির্মাণ করেন এলাকার প্রায় ৫০ জন তরুণ।

ফলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে দোয়ারিকা ও মানিককাঠি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের। সড়কটি ভেঙে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল, ফলে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হতো।

স্থানীয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী পারভেজ হাওলাদার জানান, “বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কাজ হয়নি। তাই এলাকার যুব সমাজ ও মুরুব্বীদের অনুপ্রেরণায় আমরা নিজেরা ইটের খোয়া ও বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করেছি।”

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম নয়ন বলেন, “আমি গর্বিত যে আমাদের ছেলেরা নিজের হাতে গ্রামের রাস্তা ঠিক করছে। এটা আমাদের নতুন প্রজন্মের সচেতনতার দৃষ্টান্ত।”

স্থানীয়দের এমন উদ্যোগে প্রশংসা জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছেন, দ্রুত সড়কটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করার মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram