ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৬
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

দিনের বেলা দোকানের তালা কেটে চুরি করার সময় দুই চোরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনের বেলা মোমেন ইলেক্ট্রিক নামের একটি দোকানের তালা কেটে চুরি করার সময় জনতা মিজান ও সিরাজ নামে দুই চোরকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ( ২ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় পৌর বাজারের দুবাই প্লাজা মার্কেটের ২য় তলায় । 

ধৃত মিজান কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার আবুল কালামের ছেলে এবং সিরাজ একই এলাকার মৃত অহিদ আলীর ছেলে ।

দোকান মালিক মোমেন সহ উপস্থিত লোকজন জানায়, প্রতিদিন ওই মার্কেটটি সকাল ১০ টায় খোলা হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় দুই চোর মার্কেটের দোতলায় প্রবেশ করে মোমেন ইলেক্ট্রনিক্স এর দোকানে তালা কেটে একজনকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পূণরায় তালা লাগিয়ে একজন বাইরে দাঁড়িয়ে থাকে। দোকান মালিক বাসায় থেকে তার মোবাইলে সিসি 

ক্যামেরার মাধ্যমে চুরির বিষয়টি দেখতে পেয়ে মার্কেটে এসে লোক জড়ো করে দুই চোরকে হাতেনাতে আটক করে ফেলেন। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে ধৃত চোরদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ জানায়, দোকান মালিক অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram