ঢাকা
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৭
logo
প্রকাশিত : আগস্ট ১, ২০২৫

আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: এম শাখাওয়াত হোসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌ-পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিন আরও বলেন, ভবিষৎতের লিংকআপের জন্য এই বন্দরকে সম্প্রসারণ করা দরকার। এছাড়া বন্দরের ইয়ার্ড ও মালামাল আনা নেওয়ার রাস্তার অভাব থাকায় জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করার ঘোষণাও দেন তিনি।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবাসহ বন্দর সংশ্লিষ্টরা।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, অংশীজনদের সাথে আজকের এই মতবিনিময় সভা সফল হওয়ায় খুশি বন্দর সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের দাবিগুলো তিনি গ্রহণ করেছেন এবং দ্রুত দাবি দাওয়াগুলো পূরণে আশ্বাস দিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram