ঢাকা
logo
প্রকাশিত : August 1, 2025

সংস্কারের সাথে কারা নাই, কারা নির্বাচন বিলম্বিত করতে চায়, সেটা জাতি দেখবে: সালাউদ্দিন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা সমস্ত সংস্কারের প্রস্তাবে ঐক্যমত পোষণ করেছি, কয়েকটি দ্বিমত পোষণ দিয়ে। আমরা জুলাই সনদে একমত পোষণ করেছি, স্বাক্ষর করতে রাজি আছি, আমরা সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি গণতন্ত্র শক্তিশালী রাষ্ট্র বির্নিমাণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের সাথে কারা নাই, কারা নির্বাচন বিলম্বিত করতে চায়, সেটা জাতি দেখবে। নির্বাচনের ব্যাপারে সকল গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজতের আমির বাবুনগরী হুজুরকে দেখতে আসলাম। মূলত এটি কোন রাজনৈতিক সফর নয়।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ হেফাজত ইসলাম সম্পর্কে বলেন, ইসলামের আইন, ইসলামের শরীয়তের রক্ষায় আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের হামলা মামলার শিকার হয়েছিল হেফাজত ইসলাম বাংলাদেশ। শাপলা চত্বরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই আন্দোলনে শাপলা চত্বরে যে জঘন্য হত্যাকান্ড সংঘটিত হয়েছে পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছে। এখনো পর্যন্ত সেসব শহীদদের প্রকৃত তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি।

এর আগে আল জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর (কওমী) মাদ্রাসার প্রধান কার্যালয়ে হেফাজত আমিরের সাথে বিএনপি নেতারা রুদ্ধদার বৈঠকে বসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বৈঠকের বাহিরে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিমউদ্দীন শাহীনসহদলটির উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram