ঢাকা
logo
প্রকাশিত : August 1, 2025

বিজিবির অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় ৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এসব অভিযানে ভারতীয় গাঁজা, মদ, শাড়ি ও বাংলাদেশী রাবারসহ মোট ৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

৫৫ বিজিবির সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও দুধপাতিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৫০ কেজি ভারতীয় গাঁজা ও ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, ৩৫ কেজি বাংলাদেশী রাবার ও ১টি বাইসাইকেল জব্দ করেছে। যার মূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব। ৫৫ বিজিবি কর্তৃক আটককৃত মালামাল ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত ৪ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram