ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৫
logo
প্রকাশিত : আগস্ট ১, ২০২৫

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলার ডুবিতে নিখোঁজ জেলের মরদেহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্নে বঙ্গোপসাগরে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ জেলে নজরুল ইসলাম হাওলাদার (৬০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে।

শুক্রবার সকালের জোয়ারে পানিতে কুয়াকাটা সৈকতের মাঝি বাড়ি স্পটে মরদেহটি ভেসে এসে বাঁধের শোলোপে আটকে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেন। পরে নিহতের ছেলে নাসির হাওলাদার মরদেহের গায়ে থাকা রেইনকোট দেখে তার বাবার মরদেহ শনাক্ত করেন।

নিহত নজরুল হাওলাদার উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের তাজেম আলী হাওলাদারের ছেলে ৷ তিনি এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে।

২৩ জুলাই মহিপুর মৎস্য বন্দর থেকে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। যাওয়ার একদিন পরেই বৈরী আবহাওয়ার ও ঝড়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ হয় ১৫ জেলে। নিখোঁজের চারদিন পর ১০ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জেলের কোনো খোঁজ মেলেনি। ১ আগস্ট আজ ৫ জেলের মধ্যে একজন জেলে নজরুল হাওলাদারের মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ ৪ জেলে।

নিহতের ছেলে নাসির হাওলাদার জানান, আমার বাবা গত ২৩ জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান। এ সময় ঝড়ের তাণ্ডবে তাদের ট্রলার ডুবে গেলে তিনি নিখোঁজ হন। আজ সকালে একটি মরদেহ ভেসে এসেছে শুনে কুয়াকাটায় আসি। এসে দেখি, আমার বাবার মরদেহ।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, আমরা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। নিহতের আত্মীয় স্বজনরা এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram