ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৯
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ আরো অনেকে।

শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram