ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2025

সাতক্ষীরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের ২০২২-২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুটু, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আখতারুজ্জামান, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ শফিউল আলম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষার্থীর অভিভাবক হাবিবুর রহমান, অভিভাবক মনজু রানী দেবনাথ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আনতারা অনিতা, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ওয়ালিদ হাসান প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলার বাছাইকৃত ১৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন পারফরম্যান্স মূল্যায়নে কৃতি-শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার টাকা। এছাড়াও ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram