ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2025

"মার্চ ফর জাস্টিস" দিবসে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা

শহিদ জয়, যশোর: "মার্চ ফর জাস্টিস" দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বার অ্যাসোসিয়েশন চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যশোর শাখার সভাপতি আবু মোর্তজা। এতে সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক এম এ গফুর, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সহকারী সম্পাদক নুর আলম, সহকারী সম্পাদক সেলিম রেজা ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

আয়োজকেরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram