ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

বাউফলে ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ী উধাও!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২ কাটি টাকা হাতিয়ে নিয়ে শামিম খান নামের এক ব্যবসায়ী উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (২৭ জুলাই) থেকে শামিমের খোঁজ না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। শামিম পৌর শহরের বকুলতলা সড়কের নীল খানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর শহরর ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের সামনে আনছার মিয়ার বাসার নীচে স্টল ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতেন শামিম। এরপর থেকে সরকারি চাকুরিজীবী ও শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষের কাছ থেকেে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেন। সুদের বিনিময়ে ব্যাংকে টাকা জমা না রেখে হালাল পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে বিনিয়োগের আহবান জানান।

শামিমের অভিনব ফাঁদে পা দিয়ে কেউ ১৫ লাখ, কেউ ১০ লাখ আবার অনেকে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। শুধু তাই নয় বিভিন ব্যাংক ও এনজিও থেকে কয়েকজনকে গ্রান্টার করে মোটা অংকের ঋণ নেন শামিম। এভাবে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি লাপাত্তা হয়ে যান।

প্রতারণার শিকার গৃহিনী নাঈমা বলেন, আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছেন শামিম। আসাদ তালুকদার বলেন, আমার বোন ও ভাগনীর কাছ থেকে ১৫ লাখ টাকা, প্রভাষক ফাতিমা বেগমের কাছ থেকে ৫ লাখ টাকা, আনসার মিয়ার মেয়ে তমার কাছ থেকে ৫ লাখ টাকা এবং আনসার মিয়ার ছেলে রিজনকে গ্রান্টার করে ব্র্যাক থেকে ৬ লাখ টাকা ঋণ তুলে নেয় শামিম।

এক ভুক্তভোগী বলেন, শামিম মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ৫/৬ বছর আগে ব্যবসা শুরু করেছিলেন। বিভিন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে রাতারাতি বদলে যান তিনি। পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করা হলে তিনি গা ঢাকা দেন।

অভিযাগের বিষয় বক্তব্য জানত ব্যবসায়ী শামিম খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram