ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

বরিশালে জেলে নারীদের নিয়ে ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে জেলে নারীদের জন্য ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার তালতলী ব্রীজের ঢালে একটি রেস্টুরেন্টে মান্থা ও জেলে নারীদের মূল সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে এই সভা করা হয়।

চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্ট একাত্তর ডটকমের প্রকাশক সাইদুর রহমান পান্থ। এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের আওতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল১৯-এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন-এর অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।

সভায় কনসালন্টে ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বরিশালের সহ সমন্বয়কারী নাইমুর রহমান দূর্জয়, প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস, চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়কারী মোঃ আলী জীবন, রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ড গৌরব কর্মকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইটিভির ব্যুরো চীফ পারভেজ রাসেল, জাগো নিউজের ব্যুরো চীফ শাওন খান, বাংলা টিভির ব্যুরো চীফ নাজমুল রিপন, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ, রিপোর্ট একাত্তর ডটকমের রিপোর্টার জয় চন্দ্র শিল প্রমুখ।

সভা থেকে মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃত দাবী জানান। পাশাপাশি তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram