ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সে বাড়ি থেকে বের হয়। পরের দিন আজ বুধবার সকালে তার লাশ পাওয়া যায়।

ওই ছাত্রীর নাম সুলতানা আক্তার রত্না (২০)। সে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করতো দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে। তার বাবার নাম রবিউল ইসলাম। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের মরাতলীর মাঝাপাড়া দহলা খাগড়াবাড়ি।

ইউক্যালিপটাস গাছের বাগানে লাশের পাশে তার ব্যবহৃত আরও কাপড় চোপড়, মোবাইলের চার্জার পাওয়া যায়। তবে রত্নার ব্যবহার করা মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

জানা যায়, ২৯ জুলাই রাতে বাড়ি থেকে বের হয় রত্না। ৩০ জুলাই সকাল বেলা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পশ্চিম পাশে ইউক্যালিপটাস গাছের বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বাড়ির লোকজনকে খবর দিলে তারা রত্নার লাশ নিশ্চিত করে।

এলাকাবাসীর ধারণা, প্রেমের সম্পর্কের কারনে হয়তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেই বাড়ি থেকে বের হয়। পরে তাদের মধ্যে হয়তো কথা কাটাকাটির জের ধরে তাকে ওড়না দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনাস্থলে দেবীগঞ্জ থানার পুলিশ ও ঠাকুরগাঁও থেকে সিআইডির সাব ইন্সপেক্টর দেবাশীষ রায় তার টীমের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরাও পরিদর্শন করেছেন।

দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত প্রবীর চন্দ্র সরকার জানান, লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram