ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

আমেরকিায় থেকেও দেশে চাকুরী করছেন চিলমারীর এক প্রাথমিক সহকারী শিক্ষক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে আমেরিকান নাগরিকত্ব নিতে দীর্ঘদিন বিনা অনুমতিতে আমেরিকায় থাকার অভিযোগ উঠেছে। তিনি প্রতি বছর সামান্য ছুটি নিয়ে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করেও সরকারী বেতন-ভাতা উত্তোলন করে আসছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ওই শিক্ষকের নাম মোছা.মর্জিনা বেগম। তার স্বামী-ছেলে এবং ছেলের বউ ইতোমধ্যে আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নিরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়ানাধীন ফকিরেরকুটি এলাকার রানু মিয়া তার ছেলের সুবাদে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নেন। রানু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম স্থানীয় ফকিরেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনিও এখন নাগরিকত্ব অর্জনের জন্য নিয়মিত প্রতি বছর নির্দিষ্ট সময়ে আমেরিকায় অবস্থানের জন্য নামে মাত্র ছুটি নিয়ে দীর্ঘদিন বিনা ছুটিতে সে দেশে অবস্থান করেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নিরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষক হাজিরা খাতায় গত ২ জুন ২০২৫ইং তারিখ পর্যন্ত মর্জিনা বেগমের স্বাক্ষর রয়েছে। ৩ জুন তারিখ হতে অদ্যাবধি হাজিরা খাতায় তার নামের স্থান ফাঁকা রয়েছে। ২০২৪ সালের ২২ মার্চ থেকে ১ জুন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলেও জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক মর্জিনা বেগম প্রধান শিক্ষকের নিকট ৩ মাসের ছুটি চেয়েছিলেন। এটি প্রধান শিক্ষকের এক্তিয়ার বহির্ভূত হওয়ায় তিনি ছুটি দেননি। পরবর্তীতে ওই শিক্ষিকা রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নিকট হতে ২৪ জুন থেকে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত মোট ২৫ দিনের ছুটি অনুমোদন নিয়েছেন, যার কাগজ গত ২৫ জুলাই তারিখে স্কুলে পৌঁছেছে।

প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, মর্জিনা বেগমের ছুটির বিষয়ে আমি কিছু জানি না, সব উপরওয়ালা জানেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৫ দিন ছুটি অনুমোদনের একটি পত্র পেয়েছি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(চ.দা.) মো.কামরুজ্জামান জানান, শিক্ষক মর্জিনা বেগম ২৪/৬/২০২৫ হতে ১৮/৭/২০২৫ পর্যন্ত ২৫ দিন ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ওনার অসুস্থ স্বামীকে দেখতে গেছেন। পরবর্তী সময়ের জন্য ছুটি বৃদ্ধি করতে না পারলে চাকুরী বিধি মোতাবেক শাস্তি হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram