ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

রাজবাড়ীতে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলাও দায়ের করে।

এরপর মামলাটির তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর থেকেই ওই ২ ব্যক্তি এলাকা থেকে পলাতক ছিল।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, ‘এই হত্যাকাণ্ডটি একটি অজ্ঞাত ব্যক্তি হত্যাকাণ্ড ছিল। কিন্তু পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে মামলাটির রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram