

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: জুলাই-আগষ্ট ২০২৪ তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি পালনে রাজশাহী দুর্গাপুরে “আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়ায় রাজশাহী জেলা পরিষদের সহযোগিতায় এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণের মধ্যে দিয়ে এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন।
এ সময় দুর্গাপুর ডিগ্রী কলেজে ২৩টি, দুর্গাপুর ফাজিল মাদ্রাসায় ২০টি, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২০টি, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ট, আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয়ে ২০টি, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২১টি, দেবিপুর উচ্চ বিদ্যালয়ে ১৯টি, হাটকানপাড়া জোবেদা ডিগ্রী কলেজে ১৯টি, কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ে ১৭টি, কাঠাঁলবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজে ১৭টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।
উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, রাজশাহী সিটি কলেজের ছাত্র সৌরভ রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক আহম্মেদ সিদ্দিকি, শহীদ মামুন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ছাত্রী নুসরাত জাহান, উম্মেতুজ মোহনা, ছাত্র নয়ন হাসান রাব্বি, মেহেদী হাসান, মাসুম বিল্লাহ, শাহ মখদুম কলেজের ছাত্র অনির্বাণ সরকার, শাহরিয়ার, নিউ গভ. কলেজের ছাত্র সুয়াইব ইমতিয়াজ অমিও, লোকমান মাহদী সামিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
