ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

কুমিল্লায় ঘরের ভেতর মা ও মেয়ের লাশ রেখে পালাল গৃহকর্তা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওই এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা মীর হোসেন।

নিহতরা হলেন- গৃহবধূ জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায় বলে জানা গেছে। জাহেদা জিহান ফুটওয়ার কোম্পানি নামের একটি কোম্পানিতে চাকরি করতো।

দেবপুর ফাঁড়ি পুলিশ বলছে, লাশ উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই তারা এ বাড়িতে আসেন। গতকাল মধ্যরাতে জিহান ফুটওয়ার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানান, বাসার ভেতর জাহেদা আক্তারের মৃত্যু হয়েছে। মীর হোসেন যেন বাড়ি থেকে পালাতে না পারে। এরপর তিনতলায় গিয়ে খোঁজ নেওয়ার সময় তিনি দেখতে পান, মীর হোসেন পালিয়ে গিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়। আর ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ পড়ে রয়েছে। পাশের ঘরেই ছিল মীর হোসেনের আরেক মেয়ে।

নিহত জাহেদার প্রতিবেশী আব্দুল্লাহ সরকার বলেন, ‘আমরা পাশের ঘরেই থাকি। কিন্তু কখনো তাদের মধ্যে কোনো কলহ দেখি নাই। ভোরবেলা ফজরের নামাজের পর বাড়িওয়ালার ডাকে জানতে পারি পাশের ঘরেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।’

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram