

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়কে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ও চেকপোস্টে ১৭টি মোটরসাইকেল চালকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের পূর্ব চৌরাস্তায় অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
অভিযানে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৭টি মামলা দেন ট্রাফিক কর্মকর্তারা। আইন মেনে সড়কে যানবাহন চালানোর মুচলেকা দেন আটক যানবাহন চালকরা। প্রাথমিক সতর্কতা হিসেবে তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঠাকুরগাঁওয়ের ট্রাফিক সার্জন মোস্তাফিজার জানান, মোটরসাইকেল ও চালকে বৈধ কাগজপত্র এবং হেলমেট না থাকা, অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল থাকা এবং টিনেজাররা সড়কে উন্মাদনা করে বেড়ায় উচ্ছৃঙ্খল এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান করা হয়। যৌথ বাহিনীর সহায়তায় আজ পীরগঞ্জে পৌর শহররে এই বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
