

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিখোঁজ ছেলে সাকিব শেখ (২৪) কে খোঁজ করতে পথে পথে ঘুরছেন বাবা আলামিন শেখ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরের দিকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিমর্ষ অবস্থায় দেখা যায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মহিষখোলা গ্রামের আলামনি শেখকে। এসময় আলামনি শেখ ছেলে সাকিবকে ফিরে পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আলামিন শেখ জানান, গত ১২ জুলাই হতে তার ছেলে নিখোঁজ। কোন কোথাও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৯ জুলাই) নড়াইল সদর থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দুপুরের পর নড়াইল শহরে যাওয়ার কথা বলে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভব্য সকল জায়গায় খোঁজ করে কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে থানায় জিডি করেছেন। ছেলেকে ফিরে পেতে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
