ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

হত্যা মামলার আসামি গ্রেপ্তারে নেই পিবিআইয়ে'র অগ্রগতি, রাস্তায় দাঁড়িয়ে বাবার আহাজারি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে মামলাটি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি তারা। এ নিয়ে ছেলের হত্যাকারী আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে মৃতের বাবা আহাজারি করেন।

দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও নথিভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ প্রশাসন। ছেলের হত্যার বিচারের দাবি ও আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় ও পরিবারের সদস্যদের মাঝে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের চিলমারী হরিপুর সড়কের যান চলাচল বন্ধ করে প্রায় ২ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দাঁড়িয়ে নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ছেলে হত্যার বিচার চেয়ে প্রেসবিফ্রিং করেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছি, মানববন্ধন করেছি। আপনারা একটি আসামিকে গ্রেপ্তার করেন। আজকে নয় মাস হয় পিবিআইতে মামলাটা দিয়েছি এবং বিনয়ের সঙ্গে বলেছি আপনারা শুধু একটা আসামি ধরেন ৭ দিন লাগবে না, তিন দিন লাগবে না, তিন ঘন্টায় বের হয়ে আসবে কারা কেন? আমার ছেলেকে হত্যা করেছে। আমি এখনো বিনয়ের সাথে বলছি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এত দিনেও হত্যা মামলার একটি আসামিকেও গ্রেপ্তার করা যায়নি। কয়েকদিন আগেও একই দাবি নিয়ে মানববন্ধন করেছি, আজকেও করছি। জোবায়ের আমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারপর আসামিরা মিথ্যা নাটক সাজিয়েছে। সুতরাং দ্রুত আসামি গ্রেপ্তার না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, মামলা তদন্তাধীন আছে, আমরা এখনো ফাইনালি পোস্টমর্টেম রিপোর্ট পাইনি, পাবো হয়তো বা। আসামি তো এলাকায় নাই, আমরা চেষ্টা করতেছি।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার এক দিন পর কলেজছাত্র জোবায়ের হোসেন আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এরপর ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram