ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চার সদস্যের তদন্ত টিম গঠন

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: লালমনিরহাটের দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও উদ্ধার কাজ চলমান রয়েছে। দুটি ট্রেন দুর্ঘটনার কারণে একটি রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক না হলেও অপর একটি রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মনে করছেন আজ মঙ্গলবার উদ্ধার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উত্তর পাশের বিডিআর গেট নামক এলাকায় দুপুরে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুইটি বগি লাঞ্ছিত হওয়ার ঘটনায় রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে তদন্ত কমিটির গঠন করা হয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অফিসের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।।আজ মঙ্গলবার সকালে এ কমিটি গঠন করা হয়। তদন্ত টিম আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

তদন্ত টিমের প্রধান আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিহারহাট রেলওয়ে স্টেশনে সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেসের বগি ধৌতকরণের জন্য ওয়াসফিটে নিয়ে যাচ্ছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার যাত্রীবাহী ট্রেন সিগনাল ছাড়াই লালমনিরহাট রেলস্টেশনে প্রবেশের সময় ওই লালমনি এক্সপ্রেস এর ফাঁকা বগি পিছনের একটি ধাক্কা দিলে বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে কোন যাত্রী হতাহত হয়নি। লাইনচ্যুত বগি দুটি গতকালকে দুপুরের পর থেকে উদ্ধার করে রিলীপ ট্রেন এবং রেলের কর্মচারীরা সারারাত চেষ্টা করে উদ্ধার সম্পন্ন করতে পারেনি। আজ মঙ্গলবার সম্পূর্ণ উদ্ধার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram