ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বৃদ্ধি

রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা আরো দুইদিন বাড়িয়ে ২ আগস্ট রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজহারুল ইসলাম মুকুল, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির উপব্যবস্থাপক মো. মাসুদ আলম প্রমুখ।

বিএফডিসি রাঙ্গামাটির উপব্যবস্থাপক মো. মাসুদ আলম জানান, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময় দুই দিন বাড়িয়ে ২ আগস্ট রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়। ২ আগস্ট রাত ১২টার পর থেকে মৎস্য আহরণ শুরু হবে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ এবং হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে হতে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় সকল প্রকার মৎস্য আহরণ, শুকানো/সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এ নিষেধাজ্ঞার সময় দুই দিন বাড়িয়ে ২ আগস্ট রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram