ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

দুর্গাপুরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে ‎আজ সোমবার (২৮শে জুলাই) সকাল ১০ টায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পালন করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মুহাম্মাদ রুহুল আমিন, মেডিকেল অফিসার আবাসিক মেহেদী হাসান, মেডিকেল অফিসার তাজুল ইসলাম, ইমারজেন্সি মেডিকেল অফিসার শারমীন সুলতানা, উপজেলা দারিদ্র ও বিমোচন কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ। এছাড়াও মেডিকেল ক্যাম্পে দুর্গাপুর উপজেলা শাখা বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই আয়োজনটি মূলত একটি জনকল্যাণমূলক, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান উভয়েই রয়েছে।

‎ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা যেমন: ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি পরীক্ষা করা হয়। এছাড়াও, রোগীরা ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, বিনামূল্যে ঔষধ পান।

‎এছাড়াও, রক্তদান কর্মসূচিতে আগ্রহী যে কেউ স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। রক্তদান একটি মহৎ কাজ এবং এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram